প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রেন্ডন টেলর শেষ পর্যন্ত আউট হলেন। আউট হওয়াতেই বাংলাদেশের বিপক্ষে তাঁর ব্যাটিং গড়টা নেমে গেছে ১০০-এর নিচে। কাল আউট হওয়ার ঠিক আগে টেলরের গড় ছিল পুরোপুরি ১০২। ইনিংস শেষে যেটা কমে হয়েছে ৮৫। বাংলাদেশের বিপক্ষে টেস্টে কমপক্ষে ৫ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে গড়ের দিক দিয়ে টেলর আছেন সাতে (৪ ম্যাচের ৭ ইনিংসে ৫১০ রান)। ২৫১.৫০ গড়ে ৫০৩ রান করা পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ সবার ওপরে। ৬ ইনিংসে ৫০৩ রান করা ইউসুফ অপরাজিত ছিলেন ৪ ইনিংসেই। ১৫৮.২৫ গড়ে ৬৩৩ রান করে তিনে ইংল্যান্ডের ইয়ান বেল। বাংলাদেশের বিপক্ষে ৫টি সেঞ্চুরি করা শচীন টেন্ডুলকারের গড় ১৩৬.৬৬। এ ছাড়া সারওয়ান (১১২.৫০), ট্রেসকোথিক (১১০.২০) ও চন্দরপলের (১০৪.৫০) গড় এক শর ওপরে।