ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেবেন না মিয়াঁদাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগেই ধারণা করা হচ্ছিল পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের যোগদানটা প্রায় নিশ্চিত। সূত্র মিয়াঁদাদেরও এই পদে যোগদানের সম্মতির কথা জানিয়েছিল। কিন্তু আজ জানা গেল, জাভেদ মিয়াঁদাদ নাকি পাকিস্তানের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি নাকি জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরের চেয়ে তরুণ ব্যাটসম্যানদের টেকনিক নিয়ে কাজ করতেই বেশি আগ্রহী!জাভেদ মিয়াঁদাদ এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাই তাঁর হাতে নাকি এই মুহূর্তে অ-নে-ক কাজ। ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে কোনো সফরে থাকার সময় আপনি কোনে ব্যাটসম্যানের খেলার ধরন বা কৌশল পরিবর্তন করাতে পারবেন না। আমার মনে হয়, ব্যাটিং পরামর্শকের আসল কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের পিচের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিতে হয় এবং বিভিন্ন ধরনের বোলারদের কীভাবে মোকাবিলা করতে হয়, এটা শেখানো। এই মুহূর্তে আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তরুণ ব্যাটসম্যানদের নিয়েই কাজ করতে চাই। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আমি এই ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করব।’তবে মিয়াঁদাদের খুব ঘনিষ্ঠ এক সূত্র মারফত অন্য ধরনের কথাবার্তাও শোনা যাচ্ছে। পাকিস্তান জাতীয় দলের মূল কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই নাকি ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে আগ্রহী নন মিয়াঁদাদ। সেই সূত্র বলেছে, ‘মিয়াঁদাদ মনে করেন, যদি তিনি ব্যাটিং পরামর্শক হিসেবে কার্যকর ও সফল একটা ভূমিকা পালন করতে চান, তাহলে তাঁকে তাঁর পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার স্বাধীনতা দিতে হবে। পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ সাবেক ক্রিকেটার হিসেবে তিনি কিছুটা ক্ষমতা নিয়েই কাজ করতে চান তিনি।’ ওয়েবসাইট।