ব্যাটিং ভালো হচ্ছে না ‘এ’ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের ২৮৪ রানের জবাব দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ‘এ’ দলের প্রথম ইনিংসে সংগ্রহ ৭ উইকেটে ১৮৮ রান।বেঙ্গালুরুর শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টে এক মমিনুল হকই যা একটু নিয়মিত রান পাচ্ছেন। কালও দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান তাঁর। এ ছাড়া ইমরুল কায়েস ৩৭, শামসুর রহমান ৩৫ ও মোহাম্মদ মিঠুন ৩৫ রান করেছেন। বেঙ্গালুরুর গৌতম ৫৯ রানে পেয়েছেন ৪ উইকেট।বাংলাদেশ ‘এ’ দলের বাঁহাতি স্পিনার এনামুল হক আগের দিনই পেয়েছিলেন ৪ উইকেট। কাল পেলেন আরও ২টি। এই ইনিংসে ১১৯ রান দিয়ে নিলেন মোট ৬ উইকেট। ১ উইকেট করে পেয়েছেন শাহাদাত, রবিউল ও সোহাগ। কর্ণাটকের ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান গৌতমের।