ব্যাটিং ভালো হলো না খুলনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে খুলনা রয়েল বেঙ্গলস। জয় পেতে চিটাগং কিংসের প্রয়োজন ১৩৭ রান।ম্যাচের শুরুটা ভালো ছিল না খুলনার। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় শাহরিয়ার নাফীসের দল। দলীয় সংগ্রহ ৫০ স্পর্শ করার আগেই পতন ঘটে তিনটি উইকেটের। দুই উদ্বোধনী ব্যাটসম্যান লো ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীস প্রত্যেকের সংগ্রহ ৯ রান। মিজানুর রহমান করেন ১৭ রান।ব্যাট হাতে খুলনার হয়ে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন রিকি ওয়েসেলস। ইংলিশ এই ব্যাটসম্যান করেন ৩৫ রান। অস্ট্রেলীয় ব্যাটসম্যান ট্রেভিস বার্ট করেন ২৫ রান। ১৭ বলে ২২ রানে অপরাজিত থাকেন ড্যানিয়েল হ্যারিস।চিটাগংয়ের হয়ে সফলতম বোলার এনামুল হক জুনিয়র। ২৮ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন এই স্পিনার। এ ছাড়া রুবেল হোসেন ও শন টেইট প্রত্যেকে নেন একটি করে উইকেট।প্রতিযোগিতায় খুলনা-চিটাগং কোনো দলই ভালো অবস্থায় নেই। আগের ছয় ম্যাচে মাত্র দুটিতে জয় পায় খুলনা রয়েল বেঙ্গলস, অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে ৫ ম্যাচে চিটাগং কিংসের জয় মাত্র একটিতে, অর্জন ২ পয়েন্ট।