প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলারদের বধ্যভূমি হয়ে উঠছে কি বাংলাদেশ? গত দুই মৌসুমের টেস্ট পরিসংখ্যান কিন্তু ইঙ্গিত দিচ্ছে সেটাই। ২০১২-১৩ মৌসুম থেকে এ পর্যন্ত হয়েছে ২৪টি সিরিজ। এর মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের চারটি সিরিজের তিনটিই হয়েছে বাংলাদেশে। কাল শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটাই সবার ওপরে। এই সিরিজে ৫২.৮৪ গড়ে রান হয়েছে মোট ২৮০১। ৪৫.৬৩ গড় নিয়ে ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা তিনে এবং শতাংশ ব্যবধানে চারে গত অক্টোবরের বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ (৪৫.৬২)। গত দুই মৌসুমে বাংলাদেশে সিরিজই হয়েছে এই তিনটি। দুইয়ে থাকা ৫০.৪৬ গড়ের সিরিজটাও খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, গত বছর শ্রীলঙ্কায়।