ব্যাটিংই ডোবাল পাকিস্তানকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্য ১৫১। শুরুটাও হলো দারুণ। ৫ ওভারেই বিনা উইকেটে ৩৯। মিডল অর্ডারে তরুণ সোহেব মাকসুদ খেললেন ২৬ বলে ৩৭ রানের ইনিংস। তার পরও পরশু দুবাইয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে পাকিস্তান পরাজিত দল! কারণ আরও একবার পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছিল হুড়মুড় করে।
একপর্যায়ে ৩ উইকেটেই ১০১ রান করে ফেলেছিল পাকিস্তান। কিন্তু ৩২ বলে ৩৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত করতে পেরেছে ৯ উইকেটে ১৪৪। ৬ রানে জেতা দক্ষিণ আফ্রিকা শুধু সিরিজটাই ২-০-তে জেতেনি, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের তিনে উঠে নিঃশ্বাস ফেলছে ভারতের কাঁধে। ওয়েবসাইট।
ফেডারেশন কাপ রাগবি
পল্টন ময়দানে কাল জে স্পোর্টস রাগবি একাডেমিকে ৩৮-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। —বিজ্ঞপ্তি