ব্যাটিংয়ে অর্জুন-উবাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মতো ব্যাটিং নয়, অর্জুনের ঝোঁক নাকি বোলিংয়ে। তবে এবার ব্যাট হাতেই বাবাকে মনে করিয়ে দিল অর্জুন টেন্ডুলকার। গত পরশু অনূর্ধ্ব-১৩ কাডেন্স ট্রফির ম্যাচে শচীন-তনয় মাত্র ৩৯ বলে অপরাজিত ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলে একাই শেষ করেছে প্রতিপক্ষকে। তার দল এমআইজি জিতেছে ৮ উইকেটে।পুনের ম্যাচটিতে ফিল্ডিং একদমই ভালো হয়নি অর্জুনের। পা পিছলে পড়ে গেছে। একটা সহজ ক্যাচ ফেলেছে। বাজে ফিল্ডিংয়ের দায় মিটিয়েছে পরে ব্যাট হাতে। তার ইনিংসে ১২টি দৃষ্টিনন্দন বাউন্ডারি ছাড়াও ছিল দুটি বিশাল ছক্কা। অর্জুনের দুটি ছক্কাই গিয়ে পড়েছে মাঠের বাইরে। দুবারই আম্পায়াররা খেলা শুরু করেছেন নতুন বল দিয়ে।বেশ কিছুদিন ধরেই আলোচনায় জুনিয়র টেন্ডুলকারের ক্রিকেট-দক্ষতা। বিখ্যাত বাবার ছেলে হিসেবে চাপে ভেঙে না পড়ে অর্জুন ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে। এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে ছেলে ভালো করায় গর্বিত সিনিয়র টেন্ডুলকার। চারপাশ থেকে ছুটছে প্রশংসার বাণ। পরশুই যেমন ম্যাচ শেষে টেন্ডুলকার জুনিয়রকে ভেজানো হলো উচ্চ প্রশংসায়, অর্জুনও বাবার মতোই জগদ্বিখ্যাত ব্যাটসম্যান হতে যাচ্ছে? এমআইজির এক কোচ উত্তরটা দিয়েছেন অন্যভাবে, ‘সে দিনে দিনে উন্নতি করছে। কিন্তু সে এখনো ছোট। ওর পারফরম্যান্স নিয়ে কিছু বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমরা ওর ফিল্ডিং ও বোলিং স্কিল নিয়েও কাজ করছি।’ ওয়েবসাইট।