ব্যাটিংয়ে উন্নতিতে সন্তুষ্ট ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং নিয়েই যত শঙ্কা পাকিস্তানের। আবুধাবিতে ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণে সাবেকদের অনেকেই দাবি তুলেছেন, পাকিস্তান দলে ব্যাটিং কোচ নিয়োগ করার। তবে যতই সিরিজ এগিয়ে চলেছে, ততই উন্নতি দেখা যাচ্ছে পাকিস্তানের ব্যাটিংয়ে। দক্ষিণ আফ্রিকার ২৭৪ রান টপকে এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর জয় তুলে এনেছেন ব্যাটসম্যানরা, সঙ্গে সিরিজে সমতা। ব্যাটিংয়ের এই উন্নতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ ওয়াকার ইউনুস।ম্যাচ শেষে ওয়াকার ক্রিকইনফোকে বলেন, ‘তৃতীয় ম্যাচের পর থেকেই আমরা কয়েকটি বিষয়ের কথা বলে এসেছি। সবচেয়ে বড় দিকটা ছিল, আমাদের অবশ্যই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে হবে। আজ আমাদের ব্যাটসম্যানরা তা পেরেছেন। প্রয়োজনীয় রান রেট অনেক বেশি ছিল। তার পরও জয় তুলে নিয়েছেন ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ের উন্নতিতে আমি সন্তুষ্ট।’ —ক্রিকইনফো