ব্যাটিংয়ে ফিরেছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মিরপুরের সেন্টার উইকেটে তামিমকে দেখা গেল তামিমের মতোই  l প্রথম আলো
কাল মিরপুরের সেন্টার উইকেটে তামিমকে দেখা গেল তামিমের মতোই l প্রথম আলো

চোটের অবনতি হলে গতকাল তাঁর পায়ে এক্স​-রে করার কথা ছিল। কিন্তু সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে সবার আগে দেখা গেল সেই তামিম ইকবালকেই। শুরুতে স্পিন খেললেন কিছুক্ষণ, পরে খেললেন শাহাদাত-তাসকিনদেরও।

দেখে স্বচ্ছন্দই মনে হলো, অস্ব​স্তি দেখা যায়নি ফুটওয়ার্ক ও নড়াচড়ায়। আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও অনুশীলন দেখে মনে হলো শঙ্কা কেটে গেছে তামিমকে নিয়ে। পরে প্রধান নির্বাচক ফারুক আহমেদও নিশ্চিত করলেন তা, ‘নেটে আপনারা দেখেছেন তামিম ভালো ব্যাটিং করেছে। প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছে ওকে, আজ খেলবে ও।’

মিরপুরে আজ দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম-মুশফিকরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নিজেদের মধ্যে এমন আরও একটি প্রস্তুতি ম্যাচ হবে আগামী পরশু।