ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াংজুতে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সেমিফাইনাল খেলাটি মাঠে গড়িয়েছে। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া পাকিস্তানের বিপক্ষে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। এই প্রতিবেদন লেখার সময় ফারজানা হক ও সানজিদা ইসলামের উদ্বোধনী জুটি সংগ্রহ করেছিল ২১ রান। ৬ ওভার শেষে এই স্কোর কিছুটা মন্থর মনে হলেও বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার দেখে-শুনে খেলে চলেছেন পাকিস্তানি বোলারদের। এখনো পর্যন্ত কোনো উইকেট না হারানোর স্বস্তি নিয়ে বাংলাদেশের মেয়েরা নিজেদের সংগ্রহকে কতদূর টেনে নিয়ে যেতে পারেন-এই মুহূর্তে দেখার বিষয় এটিই।