ব্যাডমিন্টন দম্পতির কোচিং সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে সুযোগটা পেয়ে গেলেন ব্যাডমিন্টনের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। এর আগে অনেকবার নেপালে বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। কিন্তু এবার দক্ষিণ এশিয়ান অঞ্চলের লেভেল-১ কোচিং কোর্সে অংশ নিতে নেপালে গিয়েছিলেন ব্যাডমিন্টন দম্পতি এনায়েত ও এলিনা সুলতানা। ৭-১৫ মার্চ কাঠমান্ডুতে হয়েছে এই কোচিং কোর্স। এখানে অংশ নেন দক্ষিণ এশিয়ার সাতটি দেশের ৪১ জন কোচ। কোর্স শেষে এনায়েত হয়েছেন তৃতীয়, এলিনা পঞ্চম।
দুজনই বর্তমানে খেলাটা চালিয়ে যাচ্ছেন। এই দম্পতির ঢাকায় একটি ব্যাডমিন্টন একাডেমিও রয়েছে। খেলা ছেড়ে ভবিষ্যতে কোচিংয়ে মন দেওয়ার ইচ্ছা রয়েছে দুজনের। কোচিংয়ে এমন সাফল্য নতুন খেলোয়াড় তুলে আনার স্বপ্ন দেখাচ্ছে এনায়েতকে, ‘ব্যাডমিন্টনে আমাদের ভালো কোচের অভাব। আধুনিক ক্রীড়াবিজ্ঞান কাজে লাগিয়ে আমরা অন্তত ৫০০ খেলোয়াড় তুলে আনতে চাই।’