ব্যাডমিন্টনে অস্থিরতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব চরমে পেঁৗছেছে। কাল সংগঠনের সভা ডেকে সাধারণ সম্পাদক থেকে সভাপতি হয়ে গেছেন অহিদুজ্জামান রাজু। এটা মানতে পারেননি আগের কমিটির সভাপতি সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনায়েত উল্লাহ খান। অগণতান্ত্রিকভাবে তাঁর সম্মতি ছাড়া সভা ডেকে নতুন কমিটি করা হয়েছে বলে দাবি এনায়েতের।
অন্য পক্ষ বলছে, বৈধভাবেই কমিটি করা হয়েছে, তাঁদের সঙ্গেই বেশির ভাগ খেলোয়াড় আছেন। তবে এনায়েতের ভাষ্য ভিন্ন, ‘বেশির ভাগ সদস্য ও কর্মকর্তাদের না জানিয়ে তাঁদের অনুপস্থিতিতে সভা করা গঠনতন্ত্রবিরোধী। এই অবৈধ কর্মকাণ্ড করে ব্যাডমিন্টনের ক্ষতি করছে একটি মহল।’
এই সংগঠনটি বেশ সক্রিয় এবং ব্যাডমিন্টন খেলোয়াড়দের ভালো-মন্দ দেখাশোনা করে। এ জন্যই এটির নেতৃত্ব নিয়ে এমন দ্বন্দ্ব।