ব্যাডমিন্টনে ক্যাম্প বর্জনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবারের ঘটনার বিচার না হলে জাতীয় দলের ক্যাম্প বর্জন করা হবে বলে হুমকি দিয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড়দের একটি অংশ। ওই দিন ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সোসাইটির কমিটি গঠন নিয়ে দুটি পক্ষ মারামারিতে জড়ায়। সেই পরিপ্রেক্ষিতে কাল জাতীয় দলের মহিলা এককের চ্যাম্পিয়ন শাপলা আক্তার বলেছেন, ‘হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে হয়তো আমিও আক্রান্ত হব। এ জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ফেডারেশনের। নইলে আমরা ক্যাম্পে থাকব না।’

এ ব্যাপারে ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম জিলানীর ভাষ্য, ‘খেলা বর্জনের কোনো হুমকি তারা দেয়নি। আটজন একটা চিঠি দিয়ে বলেছে, তারা নিরাপত্তা চায়। বিষয়টা আমরা দেখছি।’