ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন দুলালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তজেলা মহিলা ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ন হয়েছেন পাবনার দুলালী ইসলাম। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ফাইনালে কাল দুলালী ২১-১২, ২১-১৮ পয়েন্টে হারিয়েছেন ঢাকার অনামিকা ইসলামকে। এর আগে সেমিফাইনালে অনামিকা ২১-১২, ২১-৯ পয়েন্টে পাবনার রেশমা খাতুনকে এবং দুলালী ২১-০৮, ২১-১৬ পয়েন্টে ঢাকার লিজা হোসেনকে হারিয়েছে। মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার লিজা ও অনামিকা জুটি। ফাইনালে তারা ২১-১৬, ১৯-২১, ২১-১১ পয়েন্টে হারিয়েছেন চট্টগ্রামের মোস্তারী পারভীন-নাজমা ইসলাম জুটিকে।