ব্যাডমিন্টনে নির্বাচনী ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের সঙ্গে দুর্ব্যবহার, মহিলা খেলোয়াড়দের সঙ্গে ফেডারেশন কর্মকর্তার অভব্য আচরণের অভিযোগ, বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন সিরিজে খেলোয়াড়দের ওয়াকওভার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মাসের পর মাস যুক্তরাষ্ট্র বাস—নানা কারণে সম্প্রতি আলোচনায় ব্যাডমিন্টন ফেডারেশন। এসব কারণেই হয়তো ব্যাডমিন্টনে নির্বাচন দিতে ব্যস্ত হয়ে উঠেছে সরকার। গত ২০ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অন্যতম পরিচালক শেখ আতাহার হোসেনকে নির্বাচন কমিশনার ও উপপরিচালক সৈয়দ আরজুমা আখতারকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে। নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি।রুবাবা দৌলাকে সভাপতি ও সহকারী সচিব মাহবুবুর রবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে গত ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি নতুন অস্থায়ী কমিটি করা হয়। সরকারের সহকারী সচিবকে কোনো ফেডারেশনের প্রধান নির্বাহী পদে বসানোর ঘটনা ক্রীড়াঙ্গনে বিরল। তার ওপর রব সময়ই দিতে পারছিলেন না ফেডারেশনে। স্ত্রীর অসুস্থতার কথা বলে প্রায় সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্তের কাজ চালাচ্ছিলেন যুগ্ম সম্পাদক এস এম জাহিদুল হক। এই জাহিদুল হকের বিরুদ্ধেই অভব্য আচরণের অভিযোগ তোলেন কয়েকজন নারী খেলোয়াড়। এই অভিযোগের পর ফেডারেশন জাহিদুলকে সাময়িক বহিষ্কারও করে।