ব্যাডমিন্টনে শাপলার দ্বিমুকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামার ওপেন র‌্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বিমুকুট জিতেছেন জাতীয় চ্যাম্পিয়ন লিনিং ক্লাবের শাপলা আক্তার। কাল উডেন ফোর জিমনেশিয়ামে দ্বৈতে ফাইনালে শাপলা ও নাবিলা জুটি ৬-৪ সেটে হারান চট্টগ্রামের সিমা ও আঁখি জুটিকে। আগের দিন মহিলা এককের ফাইনালে শাপলা আক্তার ২১-৬ ও ২১-৯ পয়েন্টে নাবিলা আক্তারকে হারিয়ে শিরোপা জিতেছেন।পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন এনামুল হক। ফাইনালে এনাম ২১-১৯, ১৮-২১ ও ২২-২০ পয়েন্টে রকল্যান্ডের আহসান হাবিব পরশকে হারিয়েছেন।পুরুষ দ্বৈতে বগুড়ার মাশরাফি ও জয়নাল জুটি ২১-১০ ও ২১-১৫ পয়েন্টে সিলেটের চৌকস ক্লাবের এনাম ও শ্যামল জুটিকে হারিয়ে শিরোপা জিতেছেন।