ব্যাডমিন্টনের নতুন রানি
এক যুগেরও বেশি সময় নারীদের ব্যাডমিন্টনে রাজত্ব ছিল চীনের। সেটা শেষ হলো গতকাল। চীনের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে মেয়েদের ব্যাডমিন্টনে নতুন রানি মুকুট মাথায় তুললেন থাইল্যান্ডের রাচানক ইনতানন। গুয়াংজুতে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ইনতানন ২২-২০, ১৮-২১ ও ২১-১৪ পয়েন্টে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের লি জুয়েরুইকে। তিনবার বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জেতা ১৪ বছর বয়সী ইনতানন বিশ্ব চ্যাম্পিয়নশিপজয়ী প্রথম থাই নারী। এর আগে মেয়েদের ব্যাডমিন্টনে চীনের বাইরের কেউ সর্বশেষ শিরোপা জিতেছিলেন ১৯৯৯ সালে, ডেনমার্কের ক্যামিলা মার্টিন।মেয়েদের ব্যাডমিন্টনে আধিপত্য খোয়ালেও পুরুষদের শিরোপা থেকে গেছে চীনেই। পঞ্চমবারের মতো শিরোপা জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন লি ড্যান। দুবারের অলিম্পিক সোনাজয়ী ‘সুপার ড্যান’ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মালয়েশিয়ার লি চং ওয়েইকে হারিছেন ১৬-২১, ২১-১৩ ও ২০-১৭ পয়েন্টে। তৃতীয় সেটে চোট পাওয়ায় মাঠ ছেড়ে যান ওয়েই, জয়ী ঘোষণা করা হয় ড্যানকে। এএফপি।