ব্যাডমিন্টনের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশে স্থগিত হয়ে গেল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। আজ নির্ধারিত নির্বাচনের বিরুদ্ধে আদালতে মামলা করেন নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাবের কর্মকর্তা ও কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্যাসিফিক অ্যাসোসিয়েটসের হাফিজুর রহমান খান, কাওয়াসাকির শহীদুল ইসলাম ও কামাল উদ্দিন। নির্বাচন বিধিমালা লঙ্ঘন করা হয়েছে—জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বিপক্ষে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করার আবেদন করে তারা। কাল ঢাকার চতুর্থ সহকারী জজ আদালত নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন।