ব্যাডমিন্টনের স্থগিত নির্বাচন রোববার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৯ মার্চ স্থগিত হয়ে গিয়েছিল ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচন। কিন্তু এখন আর নির্বাচন করতে আইনগত বাধা নেই। আগামী রোববার জাতীয় ক্রীড়া পরিষদের নিচতলায় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ব্যাডমিন্টনের নির্বাচন বন্ধ করতে আদালতে মামলা করেছিলেন নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাবের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্যাসিফিক অ্যাসোসিয়েটসের হাফিজুর রহমান খান, কাওয়াসাকির শহীদুল ইসলাম ও কামাল উদ্দিন। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন বিধিমালা লঙ্ঘন করেছে—তাদের এই অভিযোগের ভিত্তিতে আদালত তখন নির্বাচন স্থগিত রাখার আদেশ দিলেও কাল এনএসসি জানিয়েছে, নির্বাচন হতে এখন আর আইনগত বাধা নেই।