প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া প্রতিবদেক মূল ফটকের বাইরে গোটা চারেক ব্যানার। ভেতরে ঢুকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে মনে হলো বুঝি কোনো নির্বাচনী ক্যাম্প! ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়ামের সামনের দিকটা। ৩০টি পর্যন্ত গুনে হাল ছেড়ে দিতে হলো। সব ব্যানারের উদ্দেশ্য-উপজীব্য অবশ্য একই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম নির্বাচিত সভাপতি নাজমুল হাসানকে অভিনন্দন! ক্রিকেট সংগঠক, বিভিন্ন ক্লাব, স্থানীয় রাজনৈতিক বক্তিত্ব থেকে শুরু করে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের সদস্যও। ব্যানার-সন্ত্রাসের হাত থেকে রেহাই পায়নি একাডেমি ভবন, এমনকি ফ্লাড লাইটের টাওয়ার পর্যন্ত! আমাদের দেশে এসব নোংরামি দেখতে আমরা অভ্যস্ত। কিন্তু বিসিবি প্রধানের নানা ভঙ্গিমার বিশাল সব ছবি যে কাল নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নির্মল বিনোদনের খোরাক জুগিয়েছে, সেটা সহজেই অনুমেয়।