ব্যান্ড দলে যোগ দিতে চান পেলে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ান ডিরেকশনের সঙ্গে গিটার বাজাতে চান পেলে!
ওয়ান ডিরেকশনের সঙ্গে গিটার বাজাতে চান পেলে!

সংগীতের প্রতি পেলের ভালোবাসা নতুন নয়। একবার তো তিনি নিজেকে তুলনা করেছিলেন সুরসম্রাট বিটাফোনের সঙ্গে। এবার ফুটবল কিংবদন্তি জানালেন, তিনি ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশনে’ যোগ দিতে চান! মাঠে একসময় ধ্রুপদি ফুটবল খেলেছেন। সংগীতেও কি ধ্রুপদি সুরের ঝংকার তুলতে চান ফুটবল সম্রাট?
শনিবার সাও পাওলোর এস্তাদিও মরুম্বি স্টেডিয়ামে কনসার্ট করেছিল লন্ডনের বিখ্যাত ‘ওয়ান ডিরেকশন’। হঠাত্ বড় পর্দায় পেলে ব্যান্ড দলের উদ্দেশে বলে উঠলেন, ‘আমি মুগ্ধ, ভালোবাসি তোমাকে।’ এরপর বললেন, ‘আমি গিটার বাজাতে পারি। ফুটবল খেলতে চাই না। একদিন আমরা একসঙ্গে বাজাব, ঠিক আছে? ব্রাজিলে স্বাগতম। শুভ কামনা রইল।’ ব্রাজিলিয়ান কিংবদিন্তর এ প্রত্যাশা পূরণ হবে কি না, তার জন্য একটু অপেক্ষা করতেই হয়।