ব্যালন উড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালন ডি’অর না হয় না-ই পেলেন। মেসি-রোনালদো যত দিন খেলছেন তত দিনে তা পাওয়া দুরাশাও। এডেন হ্যাজার্ড পুরস্কারটা আদৌ পাবেন কি না, সেটা সময়ই বলবে। তবে একটা পুরস্কার কিন্তু ঠিকই পেয়ে গেছেন চেলসি উইঙ্গার। জিতেছেন ‘ব্যালন উড’। এটা আবার কী? গুরুত্বপূর্ণ কিছু নয়, সতীর্থরা মজা করেই পুরস্কারটা দিয়েছেন হ্যাজার্ডকে। ট্রফিটা ব্যালন ডি’অরের আদলেই, তবে পুরোই কাঠের। মৌসুমে নিজেদের সেরা খেলোয়াড়কে এটুকু সম্মান তো দেওয়াই যায়। আর হ্যাজার্ডও বেশ মজা পেয়েছেন। ইনস্টাগ্রামে ট্রফি হাতে হাস্যোজ্জ্বল ছবি তো সে কথাই বলে! ওয়েবসাইট।