প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র এক রানের জন্য বেঁচে গেলেন সোহরাওয়ার্দী শুভ। শেন ওয়াটসন ওভারের শেষ বলটায় চার মারতে পারলেই বাংলাদেশের পক্ষে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার হয়ে যেতেন এই বাঁহাতি স্পিনার। যদিও অস্ট্রেলিয়ার ইনিংসের ২২তম ওভারে ২৭ রান (১৬৬৬৬২) দিয়ে এই বাংলাদেশি বোলারদের মধ্যে আকরাম খানের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানেই আছেন সোহরাওয়ার্দী। ১৯৯৭ সালে এশিয়া কাপে কলম্বোয় শ্রীলঙ্কার আতাপাত্তু (১) ও জয়াসুরিয়া (২৬) আকরাম খানের এক ওভারে ২৭ রান (১৬৬৪৪৬) তুলেছিলেন। বাংলাদেশিদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন এনামুল হক। ২০০২ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে শহীদ আফ্রিদির তাণ্ডবের শিকার হন এনামুল। ইনিংসের নবম ওভারের প্রথম তিন বলেই ছয় মারেন আফ্রিদি, চতুর্থ বলে কোনো রান হয়নি, শেষ দুই বলে আরও ১০। ওই ওভারে মোট রান হয়েছিল ২৮।