বিশ্বকাপের আরও মাস খানেকের বেশি বাকি। অথচ এখন থেকেই চড়চড় করে ব্রাজিলে দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে। ব্রাজিল সরকার এই মুদ্রাস্ফীতি সামাল দিতে পারবে কি না, সেটিই এখন বিরাট প্রশ্ন। প্রায় ছয় লাখের কাছাকাছি পর্যটক আসবেন ফুটবলের মহাযজ্ঞ উপভোগ করতে। যেমনটা ধারণা করেছিলেন, তাঁদের পকেট থেকে এর চেয়ে নিশ্চিতভাবেই অনেক বেশি পয়সা খসতে যাচ্ছে। দেশটির রাজধানী ও ব্যয়বহুল শহরগুলোর একটি ব্রাসিলিয়ায় চার তারকা হোটেলের একটি কক্ষের ভাড়াই প্রায় ৬০০ ডলার। আরেকটু ভালো হোটেল হলে অঙ্কটা চার অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে। এটা তো শুধু থাকার খরচ, পানাহারের খরচও বাড়বে পাল্লা দিয়ে। স্থানীয় বারে বিয়ারের একটি ক্যানের দামই হবে চার ডলার। রয়টার্স।