ব্রজিলের শ্রেষ্ঠত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের সবগুলো আসরে খেলার একমাত্র কৃতিত্ব ব্রাজিলের। সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ডও ব্রাজিলের, তবে এই রেকর্ডে কিন্তু তারা একা নয়। দুটি বিশ্বকাপ কম খেলেও ব্রাজিলের সমান ৯২টি ম্যাচ খেলেছে জার্মানি। শিরোপার দিক থেকে বিশ্বকাপের দ্বিতীয় সফলতম দল ইতালি ম্যাচ খেলেছে ৭৭টি, ৬৫টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবচেয়ে বেশি জয় আর গোলের রেকর্ডে আবার সবার ওপরে ব্রাজিল একাই। ৯২ ম্যাচের ৬৪টিই জিতেছে ব্রাজিল, গোল করেছে ২০১টি। জার্মানি জিতেছে ৫৫ ম্যাচ, রক্ষণাত্মক দল হিসেবে একটা ভাবমূর্তি গড়ে উঠলেও গোল কিন্তু কম করেনি তারা, ১৯০টি! ইতালি জিতেছে ৪৪ ম্যাচ, গোল ১২২টি। গোলের সেঞ্চুরি আর আছে কেবল আর্জেন্টিনার (১১৩), ম্যাচ জিতেছে তারা ৩৩টি।