ব্রড ভোগাচ্ছেন অস্ট্রেলিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার প্রথম তিনটি উইকেটই গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়ার প্রথম তিনটি উইকেটই গেছে স্টুয়ার্ট ব্রডের ঝুলিতে। ছবি: রয়টার্স

অ্যাশেজ সিরিজের প্রথম তিন ম্যাচে খুব বেশি জ্বলে উঠতে পারেননি স্টুয়ার্ট ব্রড। প্রথম তিন টেস্ট মিলিয়ে পেয়েছেন মাত্র ৬ উইকেট। কিন্তু আজ তাঁর দুর্দান্ত বোলিংয়েই নাজেহাল হতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। মাত্র ৪৯ রানের মধ্যেই ডেভিড ওয়ার্নার, উসমান খাজা ও অধিনায়ক মাইকেল ক্লার্কের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ভালো অবস্থানে নিয়ে গেছেন ব্রড। এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫৯ রান। ৩৭ রান করে অপরাজিত আছেন ওপেনার ক্রিস রজার্স।

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২৩৮ রানেই আটকে রাখার পর নিশ্চয়ই আশার আলোই জ্বলেছিল অস্ট্রেলিয়া শিবিরে। কিন্তু ব্যাট হাতে তাদের কাজটাও যে খুব বেশি সহজ হবে না সেটা শুরুতেই প্রমাণ করেছেন ব্রড। শুরুতেই টানা দুই ওভারে সাজঘরে ফিরিয়েছেন ওয়ার্নার ও খাজাকে। নিজের চতুর্থ ওভারে রজার্সের উইকেটটাও প্রায় পেয়েই গিয়েছিলেন ব্রড। ক্যাচের আবেদনে সাড়াও দিয়েছিলেন আম্পায়ার টনি হিল। কিন্তু রিভিউয়ের সুবিধা কাজে লাগিয়ে রক্ষা পেয়েছেন রজার্স। পাঁচ ওভার পর ক্লার্ক অবশ্য বাঁচতে পারেননি। ব্রডের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।