ব্রড ‘ঝড়ে’ তছনছ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে জয়টা এসেছে সহজেই, ৮৯ রানের। কিন্তু ফতুল্লায় আজ ব্রড ‘ঝড়ে’ তছনছ হতে হয়েছে পাকিস্তানকে। বাংলাদেশ সফরের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬৭ রানে হেরে গেছেন মিসবাহ-উল-হকরা।জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২৭৪ রান। কিন্তু ইংলিশ বোলারদের তোপের মুখে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২০৬ রানে, ৪৬.১ ওভারে। কৃতিত্বটা অবশ্য ফাস্ট-মিডিয়াম বোলার স্টুয়ার্ট ব্রডকে দেওয়াটাই যৌক্তিক। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার বিধ্বস্ত করেছেন তো তিনিই। তাঁর সঙ্গে পাল্লা দিতে গিয়েই যেন কলিংউড নেন তিনটি উইকেট।দলীয় ৮ রানে প্রথম, ৩৪ রানে নেই তৃতীয় উইকেট। এক প্রান্ত আগলে রেখে ৮০ রানে ইনিংস খেলেন ইউনুস খান। কিন্তু বাকিদের ব্যর্থতায় হারই সঙ্গী হয় পাকিস্তানের।দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলীয় মাত্র ছয় রানেই ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে (৫) ফিরিয়ে দিয়ে সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন শোয়েব আকতার। কিন্তু শুরুর এ সফলতা ধরে রাখতে পারেনি পাকিস্তান।কেভিন পিটারসেনের ৬৬, পল কলিংউডের ৬৫, ইয়ান বেলের ৩৯ আর রাভি বোপারার ৩৫ রানের ওপর করে ইংল্যান্ডের দাঁড়ায় ২৭৩। দুই বল বাকি থাকতেই অল আউট হয় স্ট্রাউসের দল। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন জুনায়েদ খান ও ওয়াহাব রিয়াজ। দুটি উইকেট নেন সাঈদ আজমল। ক্রিকইনফো।