ব্রডকে হারাল ইংল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনিতেই খারাপ সময় যাচ্ছে ইংল্যান্ডের। টেস্টের শীর্ষস্থানটা হুমকির মুখে। মঙ্গলবার শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে না জিততে পারলে সিংহাসনটা ছেড়ে দিতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আর ঠিক এই সময়েই মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে এল স্টুয়ার্ট ব্রডকে হারানোর খবরটা। ডান পায়ের মাংসপেশিতে টান পড়ায় কলম্বো টেস্ট তো বটেই কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলও হয়তো খেলা হবে না ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের। চোট ভুগিয়েছিল গলের প্রথম টেস্টেও। মচকে যাওয়া বাঁ গোড়ালি নিয়েই বোলিং করেছিলেন। দুই ইনিংসেই পেয়েছিলেন একটি করে উইকেট। ইংল্যান্ড অবশ্য ব্রডের বিকল্প কাউকে চেয়ে পাঠায়নি। টিম ব্রেসনান অথবা স্টিভেন ফিনের একজন খেলবেন তাঁর জায়গায়। এএফপি।