প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু সংবাদ সম্মেলনে আম্পায়ারদের ওপর ভালোই ক্ষোভ ঝেড়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ড অধিনায়কের অভিযোগ, বজ্রপাত শুরুর সঙ্গে সঙ্গেই আম্পায়াররা কেন খেলা বন্ধ করে করেননি। ব্রডের দাবি, সে সময় খেলাটা ছিল ঝুঁকিপূর্ণ। ঝাঁঝাল এই মন্তব্যের জন্য মাশুলই দিতে হলো ইংল্যান্ড অধিনায়ককে, আইসিসির লেভেল ওয়ান আচরণবিধি ভঙ্গের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁর।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ কাল জানিয়েছেন, ‘আবহাওয়াসংক্রান্ত সিদ্ধান্তগুলো নেওয়া খুবই কঠিন, আম্পায়াররা সবকিছু বিবেচনা করেই সম্ভাব্য সেরা সিদ্ধান্তটা নেন। এ রকম প্রকাশ্য সমালোচনা খেলাটার মূল্যবোধের সঙ্গে যায় না।’ সিদ্ধান্ত জানার পরও থামেননি ব্রড, টুইট করে আবারও ক্ষোভ জানিয়েছেন, ‘জরিমানার সিদ্ধান্তটা লজ্জাজনক। এখন থেকে আর সংবাদ সম্মেলনে কিছু বলব না।’ ওয়েবসাইট।