ব্রডের শ্রীলঙ্কা সফর শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেল স্টুয়ার্ট ব্রডের শ্রীলঙ্কা সফর। কাফ মাসলে টান পড়েছে তাঁর। খুব দ্রুতই ইংল্যান্ডে ফেরত পাঠানো হবে এই ফাস্ট মিডিয়াম বোলারকে।শ্রীলঙ্কা সফর শেষে ব্রডের যোগ দেওয়ার কথা ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবে। তবে সদ্য সমাপ্ত গল টেস্টে পাওয়া ইনজুরি আইপিএলে তাঁর অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ব্রডের জায়গায় নতুন কাউকে দলে আনতে আগ্রহ প্রকাশ করেনি ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে নতুন কোনো ফাস্ট বোলার ইনজুরিতে পড়লে সমস্যায় পড়ে যেতে পারে সফরকারী দল।