ব্রডের সেই থ্রোর জের এখনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব দোষ তাহলে স্টুয়ার্ট ব্রডের ওই থ্রোটার! জুলকারনাইন হায়দারের গায়ে বল ছুড়ে মেরে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছেন ইংল্যান্ড পেসার। এজবাস্টন টেস্টের ঘটনাটা শেষ হয়ে যেতে পারত ওখানেই। কিন্তু পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শেষ হতে দিলে তো?ব্রডের ছুড়ে মারা বলের আঘাতে ডান হাতের কনিষ্ঠার হাড়ে চিড় ধরেছে হায়দারের এবং সেটা তাঁর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে ওভাল টেস্ট খেলার পথেও। পাকিস্তান টিম ম্যানেজার ইয়াওয়ার সাঈদ মনে করছেন, ব্রডের কারণেই কাল থেকে শুরু টেস্টে হায়দারকে নিয়ে এই অনিশ্চয়তা। তবে ম্যানেজার যে নিজ থেকে কথাটা বলেছেন তা নয়। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, হায়দারের খেলা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তায় ব্রডের ওই থ্রোর কোনো ভূমিকা আছে কি না। ইয়াওয়ার সাঈদের সংক্ষিপ্ত উত্তর, ‘হ্যাঁ।’ ওয়েবসাইট।