ব্রাগার কাছে সেভিয়ার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে খেলেছে সেভিয়া। এবার প্লে-অফ ম্যাচেই বড় একটি ধাক্কা খেয়েছে দলটি। লিমার হ্যাটট্রিকে গতকাল মঙ্গলবার সেভিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে ব্রাগা।শুরুটা ভালোই হয়েছিল সেভিয়ার। সেই ভালোটা শেষ পর্যন্ত আর থাকেনি ব্রাগার লিমার নৈপুণ্যে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন, কিন্তু দলকে জয় এনে দিয়েছেন তিনিই। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে ব্রাগার জয় নিশ্চিত করেন এই ফুটবলার।—রয়টার্স