ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান জিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেলে চান ব্রাজিল-উরুগুয়ে ফাইনাল। তাতে উরুগুয়েকে হারিয়ে চাপা দিতে চান ৬৪ বছর ধরে বয়ে বেড়ানো সেই ১৯৫০ বিশ্বকাপ-যন্ত্রণা। পেলের মতো প্রতিশোধস্পৃহা নয়, ব্রাজিলের আরেক কিংবদন্তি জিকোর চাওয়া অন্য আরেকটি চিরায়ত দ্বৈরথ—ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। ৬১ বছর বয়সীর বিশ্বাস, লুইস ফেলিপে স্কলারির অধীনে নেইমার-ফ্রেডরা ঠিকই দেশবাসীকে এনে দেবেন ষষ্ঠ বিশ্বকাপ। তাঁর কথা আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতাটা হবে দারুণ, ‘স্কলারি দুর্দান্ত কাজ করছে। আমি আত্মবিশ্বাসী যে স্কলারির দল দেশকে আরেকটি শিরোপা এনে দিতে পারবে। আর আর্জেন্টিনা আমাদের বড় প্রতিপক্ষ। তারা মূলত মেসির ওপর নির্ভরশীল, যে বিশ্ব ফুটবলের বড় নাম। মনে করি, ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালই হবে আদর্শ।’ ওয়েবসাইট।