ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল চান রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হলে কেমন হয়? সম্ভবত বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনালই হবে সেটি। স্বপ্নের এই ফাইনাল ফুটবল-বিশ্বে অনেকেই চায়। চান ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোও। ‘ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হলে দারুণ এক ব্যাপার হবে’—সবার স্বপ্নের কথাই যেন বললেন রোনালদো।বিশ্বকাপের সর্বোচ্চ (১৫টি) গোলদাতা রোনালদো। গত বিশ্বকাপেই তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি জার্ড মুলারকে (১৪)। আরেকটা বিশ্বকাপ এসে মাঝরেখাও পার করে ফেলল প্রায়। কিন্তু রোনালদো আছেন পাদপ্রদীপের বাইরে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার অপেক্ষার কথা বলে আলোয় এলেন তিনি। ওয়েবসাইট।