ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষের খবর আকছার মেলে। তবে এবার সত্যি ব্রাজিলিয়ান-আর্জেন্টাইনদের সংঘর্ষের খবর পাওয়া গেল। শনিবার সকালে বেলো হরিজোন্তে শহরে দুই দেশের সমর্থকদের সংঘর্ষের পর একজন আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, সংঘর্ষের সূত্রপাত বোতল ছোড়াছুড়ি থেকে। এরপর ধস্তাধস্তি। সংঘর্ষ থামাতে পুলিশকে স্টান গ্রেনেড ব্যবহার করতে হয়। ঘটনার পর ২৩ বছর বয়সী এক ব্রাজিলিয়ানকে আটক করেছে পুলিশ। আহত ২১ বছর বয়সী সমর্থকের পরিচয় জানা যায়নি।
বিশ্বকাপ দেখতে প্রায় ১০ হাজার আর্জেন্টাইন এসেছে ব্রাজিলে। ব্রাজিলে সমর্থকদের সংঘর্ষের খবর প্রায় মিলছে। এ কারণে কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে। এএফপি