ব্রাজিল-আর্জেন্টিনার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকি আর ফুটবলের সঙ্গে মিল খুঁজতে যাওয়া বোকামি। তবে পরশু অলিম্পিকে দুই দক্ষিণ আমেরিকার প্রতিবেশী আর্জেন্টিনা ও ব্রাজিল অভিন্ন ভাগ্য বরণ করল এই দুটি খেলায়। মেয়েদের ফুটবলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে ব্রিটেন। আর মেয়েদের হকির বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হেরে গেছে যুক্তরাষ্ট্রের কাছে। স্বাগতিকদের উল্লাসে ভাসাতে মাত্র ২ মিনিট সময় নেয় ব্রিটেন। ম্যাচের শুরুতেই ব্রাজিলের জালে বল পাঠান স্টেফানি হটন। ওই এক গোলেই মীমাংসা হয়েছে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচটি। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে গেছে ব্রিটেন। শেষ আটে তাদের প্রতিপক্ষ কানাডা। ৬ পয়েন্ট নিয়ে শেষ আটে ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স-সুইডেন এবং যুক্তরাষ্ট্র-নিউজিল্যান্ড।মেয়েদের হকির এক নম্বর দল আর্জেন্টিনা এখনো অলিম্পিক সোনা জেতেনি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনা পরশু দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে ১-০ গোলে। এএফপি, রয়টার্স।