ব্রাজিল ইরাক-আফগানিস্তান নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস খানেকের মতো বাকি বিশ্বকাপের। কিন্তু দেশটিতে যাওয়ার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না বিদেশিরা। থেকে থেকেই যে দেশে নানা অপরাধ সংঘটিত হচ্ছে । অপরাধ দমনে কোথাও কোথাও দাঙ্গা পুলিশও নামাতে হয়েছে। ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী আলদো রেবেলোও স্বীকার করছেন, বিশ্বকাপে নিরাপত্তাব্যবস্থা নিয়ে তাঁরা সমস্যায় আছেন। তবে ব্রাজিলের অবস্থা ইরাক কিংবা আফগানিস্তানের মতো খারাপ নয়। ‘বিশ্বকাপ চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে প্রায় দেড় লাখ পুলিশ। এর বাইরেও থাকবে ২০ হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী। এএফপি।