ব্রাজিল গেলেন চার ভাগ্যবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে মজে আছে সারা দেশ। প্রতিদিন টেলিভিশনের সামনে বসে সবাই উত্তুঙ্গ আবেগের সঙ্গে সমর্থন করে যাচ্ছে প্রিয় দলের। কিন্তু ভেবে দেখুন, আমাদের মধ্যেই কেউ যদি চোখের সামনে বিশ্বকাপের স্বপ্নের তারকাদের দেখার সুযোগ পেয়ে যান, তাঁর অবস্থাটা কী হবে? গল্প নয়, সত্যি! বিশ্বখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকা-কোলা বাংলাদেশের চারজন মানুষকে এই সুযোগ করে দিয়েছে। তাঁরা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

‘কোকাকোলা চলো ব্রাজিল’—এই প্রচারণার অংশ হিসেবেই ব্রাজিল গেছেন ওই চার ভাগ্যবান। হ্যাঁ, গেছেন! আজ বুধবার সকালেই জেট এয়ারওয়েজের একটি বিমানে ব্রাজিলের পথে পাড়ি দিয়েছেন তাঁরা।

বিশ্বকাপের আনন্দ-যজ্ঞের সাক্ষী হতে ব্রাজিল রওয়ানা হলেন যাঁরা, তাঁরা হলেন খুলনার মোহাম্মদ খালেকুল ইসলাম, রাজশাহীর মো. মাহবুব আলম, চট্টগ্রামের সৈয়দ মুহাম্মদ শফিকুল আলম এবং সিলেটের আবদুল বাকী আহমদ শফি। তাঁরা প্রত্যেকেই ঢাকা থেকে ব্রাজিল যাওয়ার রিটার্ন টিকিট, ব্রাজিলে তিন রাত চার দিন থাকার সুবিধা আর কোয়ার্টার ফাইনালের একটি করে টিকিট পাচ্ছেন।

বিশ্বকাপ দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাজশাহীর মো. মাহবুব আলম। তাঁর যেন বিশ্বাসই হচ্ছে না ব্যাপারটা, ‘আমি খুবই উত্তেজিত। পুরো ব্যাপারটাই আমার কাছে স্বপ্নের মতো। যাদেরকে টিভিতে দেখি, তাদের খেলা সামনা-সামনি দেখার সুযোগ পাব—এটা ভাবাই যায় না। সত্যিই আমার বিশ্বাস হচ্ছে না।’

গত ডিসেম্বরে কোকা-কোলা প্রথমবারের মতো বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে এসেছিল। এ দেশের অসংখ্য ফুটবলপ্রেমী বিশ্বকাপের ট্রফিটি নিজের চোখে দেখে অর্জন করেছিলেন অসামান্য অভিজ্ঞতা। পরবর্তী সময় কোকা-কোলা ফুটবলপ্রেমীদের জন্য আয়োজন করে  ‘কোকাকোলা, চলো ব্রাজিল প্রচারণা।’

এ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শাদাব খান বলেন, ‘ আমরা বিশ্বাস করি কোকা-কোলা ব্রাজিল বিশ্বকাপের উত্তেজনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পেরেছে। সারা দুনিয়াকে করেছে ব্রাজিলমুখী। এ জন্যই আমরা বাংলাদেশের ভোক্তাদের ‘চান্স ইন অ্য লাইফ টাইম’ বিশ্বকাপ দেখার ও বিশ্বকাপকে ঘিরে চমত্কার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছি।’ প্রেস বিজ্ঞপ্তি।