ব্রাজিল-চিলি ম্যাচের প্রথম একাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও চিলি। দুদলই ম্যাচের জন্য প্রথম একাদশ নির্বাচন করেছে। সূত্র: ফিফা ডটকম।
ব্রাজিলের প্রথম একাদশে থাকছেন হুলিও সিজার, দানি আলভেজ, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, ফার্নান্দিনহো, মার্সেলো, নেইমার, হাল্ক, ফ্রেড, লুইস গুস্তাভো ও অস্কার।
চিলির একাদশে থাকছেন ক্লদিও ব্রাভো, ইউজিনিও মেনা, মরিসিও ইসলা, ফ্রান্সিসকো সিলভা, আলেক্সিস সানচেজ, আর্তুলো ভিদাল, এদুয়ার্দো ভার্গাস, গ্যারি মেদেল, গঞ্জালো হারা, চার্লস আরাগুইজ ও মার্সেলো দায়াজ।
ম্যাচ পরিচালনায় থাকছেন ইংল্যান্ডের রেফারি হওয়ার্ড ওয়েব। সহকারী হিসেবে থাকছেন দুই ইংলিশ রেফারি মাইকেল মুলার্কি ও ড্যারেন কান। চতুর্থ রেফারি হিসেবে থাকছেন জার্মানির ফেলিক্স ব্রিচ।