ব্রাজিল-জাপান ম্যাচ অক্টোবরে
ফুটবলে এশিয়ার সেরা দল জাপান। আর বিশ্ব ফুটবলে জাপানিদের অবস্থান ২২তম। এগিয়ে যেতে হবে আরও। এ লক্ষ্যে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলে জাপানকে পরীক্ষা করতে চান কোচ আলবের্তো জাক্কেরোনি। কোচ আলবের্তোর লক্ষ্য সামনে রেখেই এগিয়ে চলেছে জাপান ফুটবল ফেডারেশন (জেএফএ)। এ জন্য আগামী মাসেই বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্সের বিপক্ষে দুটি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে।জেএফএ জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর পোল্যান্ডে প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান। এর চার দিন আগে প্যারিসে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত একটা ম্যাচ অনুষ্ঠিত হবে।টোকিওতে সাংবাদিকদের আলবের্তো জাক্কেরোনি বলেছেন, ‘ব্রাজিল ও ফ্রান্সের মতো দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা অনেক আনন্দের। দেশের বাইরে গিয়ে বিশ্বের সেরা দলগুলোকে চ্যালেঞ্জ জানানো জাপানের জন্য গুরুত্বপূর্ণ।’ রয়টার্স।