ব্রাজিল থেকে মায়ামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের ‘ব্যাড বয়’ তিনি। বিশ্বকাপে মাঠে পারফরম্যান্স দেখিয়ে ‘ভালোতেল্লি’ হতে চেয়েছিলেন। তাতে ব্যর্থ হলেও সফল অবশ্য অন্য জায়গায়। ভালোবাসার মানুষকে আংটি পরিয়েছিলেন। এই তো সেদিন মায়ামি সৈকতে বাগদত্তাকে নিয়ে বেশ খোশমেজাজেই ঘুরে বেড়াতে দেখা গেল বালোতেল্লিকে। হোটেলের ব্যালকনিতে ধূমপানরত অবস্থায়ও দেখা মিলেছে। ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বেল্টের সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ফুটবল মাঠের বাইরের পারফরম্যান্সে বালোতেল্লির ধারেকাছে কেউ নেই!