ব্রাজিল দলে কাকা, বাদ রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ খেলেই ব্রাজিল দল থেকে বাদ পড়লেন রোনালদিনহো। পরশু ইতালি ও রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করা হয়েছে। ওই দুই ম্যাচের দলে রোনালদিনহোকে না নিলেও কাকাকে ডেকেছেন কোচ লুইস ফেলিপে স্কলারি। ব্রাজিলের কোচ হিসেবে স্কলারির দ্বিতীয় অধ্যায়ে এবারই প্রথম ডাক পেয়েছেন কাকা। ২১ মার্চ জেনেভায় ইতালির ও ২৫ মার্চ লন্ডনে রাশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। কাকার সঙ্গে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ মার্সেলোও। অনেক দিন পর ডাক পেয়েছেন বায়ার্ন মিউনিখের ডিফেন্সিভ মিডফিল্ডার লুইজ গুস্তাভো। এএফপি।