ব্রাজিল দলে নেই কাকা-রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলটা কনফেডারেশনস কাপের। তবে চাইলে এখান থেকেই বিশ্বকাপের দল সম্পর্কে আন্দাজ করে নিতে পারেন কাকা ও রোনালদিনহো। দলের অভিজ্ঞ দুই তারকার ব্যাপারে যে ভাবছেন না, সেটাই যেন বুঝিয়ে দিলেন লুইস ফেলিপে স্কলারি। অনেককেই চমকে দিয়ে আগামী মাসে অনুষ্ঠেয় কনফেডারেশনস কাপের দলে এই দুজনকে রাখেননি ব্রাজিল কোচ। মাঝমাঠের খেলোয়াড় রামিরেসেরও জায়গা হয়নি। চেলসি তারকার বদলে বায়ার্ন মিউনিখের লুইজ গুস্তাভোকেই বেশি মনে ধরেছে আবার জাতীয় দলের দায়িত্বে ফেরা ২০০২ বিশ্বকাপজয়ী কোচের। ফিরে আসার পর ‘বিগ ফিল’ কিন্তু রোনালদিনহোকে একটা সুযোগ দিয়েছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি এই ৩২ বছর বয়সী। তাঁর বদলে ২০ বছর বয়সী উঠতি তারকা বার্নার্ডকে সুযোগ দিয়েছেন স্কলারি।

বিশ্বকাপের মহড়া টুর্নামেন্ট কনফেডারেশনস কাপের আসর ব্রাজিলেই বসবে ১৫-৩০ জুন। ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গী জাপান, মেক্সিকো ও ইতালি। ‘বি’ গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, তাহিতি ও নাইজেরিয়া।


ব্রাজিল দল:


গোলরক্ষক: হুলিও
সিজার, ডিয়েগো কাভালিয়েরি, জেফারসন

ডিফেন্ডার: দানি আলভেজ, মার্সেলো, ফেলিপে লুইস, জিন, থিয়াগো সিলভা, ডেভিড লুইজ, দান্তে, রেভের

মিডফিল্ডার: পলিনহো, লুইজ গুস্তাভো, ফার্নান্দো, হারনানেস, জেডসন, অস্কার, লুকাস, বার্নার্ড

স্ট্রাইকার: নেইমার, ফ্রেড, হাল্ক, লিয়ান্দ্রো দামিয়াও