ব্রাজিল দলে রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো কস্তা মাতৃভূমি ব্রাজিলের ডাকে সাড়া দেননি। কী আর করা, ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি বাধ্য হয়ে খুঁজে নিলেন বিকল্প। কস্তার জায়গায় ডাক পেয়েছেন চেলসি স্ট্রাইকার উইলিয়ান। দুই বছর পর দলে ডাক পেয়েছেন এসি মিলানের রবিনহো। ১৬ নভেম্বর হন্ডুরাসের সঙ্গে খেলবে ব্রাজিল। তিন দিন পর প্রতিপক্ষ চিলি।
আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন দুই নতুন ডিফেন্ডার—ফাকুন্দো রোঙ্কাগলিয়া ও লুকাস অরবান । প্রথমজন খেলেন ফিওরেন্টিনায়, শেষেরজন বোর্দোয়। তবে সবচেয়ে বড় কথা ইকুয়েডর ও বসনিয়ার সঙ্গে দুই প্রীতি ম্যাচে আবারও জোড়া বাঁধছেন মেসি-হিগুয়েইন। এএফপি।