ব্রাজিল দলে রোনালদিনহো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স মাত্রই তিরিশ, তবু রোনালদিনহোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সর্বশেষ ব্রাজিল দলে খেলেছেন যে দেড় বছর আগে! দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে আবার দেখা যাবে ব্রাজিলের হলুদ জার্সিতে।ক্লাব ফুটবলে পারফরম্যান্সটা আহামরি কিছু নয়, তার পরও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে রোনালদিনহোকে রেখেছেন ব্রাজিল কোচ মানো মেনেজেস। ১৭ নভেম্বর কাতারের দোহায় হবে ম্যাচটি। রোনালদিনহো সর্বশেষ ব্রাজিল দলে খেলেছেন ২০০৯ সালের এপ্রিলে, পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। এএফপি।