প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাতিন আমেরিকার আরেক ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এগিয়েছে তিন ধাপ।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে ব্রাজিল। আর ১১ থেকে আটে উঠে এসেছে আর্জেন্টিনা।র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। যথারীতি শীর্ষে আছে সর্বশেষ বিশ্বকাপজয়ী স্পেন। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে হল্যান্ড। অন্যদিকে এক ধাপ নেমে জার্মানি আছে তৃতীয় স্থানে।র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০:১. স্পেন২. হল্যান্ড৩. জার্মানি৪. উরুগুয়ে৫. ব্রাজিল৬. ইংল্যান্ড৭. পর্তুগাল৮. আর্জেন্টিনা ৯. ইতালি১০. ক্রোয়েশিয়া