ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এগিয়েছে দুই ধাপ। নবম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। ফলে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জার্মানি। হল্যান্ডের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। আগের মতো চার নম্বরেই আছে দলটি। শীর্ষ দশের তালিকায় সবচেয়ে বড় পতন হয়েছে পর্তুগালের। পাঁচ ধাপ নেমে গেছে দলটি। পঞ্চম থেকে নেমে পর্তুগালের অবস্থান এখন দশম। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০১. স্পেন, ২. উরুগুয়ে, ৩. জার্মানি, ৪. হল্যান্ড, ৫. ব্রাজিল, ৬. ইংল্যান্ড, ৭. আর্জেন্টিনা, ৮. ক্রোয়েশিয়া, ৯. ডেনমার্ক ও ১০. পর্তুগাল।