ব্রাজিল-ফিফা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ নিয়ে কিছু আইনি জটিলতা দেখা দিয়েছে। বড় কোনো জটিলতা নয়। আয়োজক ব্রাজিল আর ফিফা দুই পক্ষ একসঙ্গে বসলেই মতবিরোধ মেটানো যাবে বলে জানানো হয়েছে। আজ ব্রাসেলসে সেই বৈঠকেই মুখোমুখি হচ্ছেন ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রুসেফ আর ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। আয়োজক হিসেবে ব্রাজিল এমন কিছু আইনি ধারা রেখেছে যেগুলোয় আপত্তি ফিফার। এর মধ্যে আছে টিকিটির মূল্য, বিশ্বকাপ ভেন্যুতে দর্শকদের পানীয়সহ আরও কিছু বিষয়ের নিষেধাজ্ঞা। রয়টার্স।