ব্রাজিল বিশ্বকাপও জিততে চান ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো-বিশ্বকাপ- ইউরো— ইতিহাসের প্রথম দল হিসেবে স্পেন গড়েছে টানা তিনটি বড় ট্রফি জয়ের অনন্য কীর্তি। স্পেনের সোনালি প্রজন্মের প্রতিনিধি আন্দ্রেস ইনিয়েস্তা জিততে চাইছেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপও। এরই মধ্যে দুই বছর পরের টুর্নামেন্টকে ‘পাখির চোখ’ করে নেওয়া বার্সেলোনা মিডফিল্ডার বলছেন, ২০১৪ বিশ্বকাপ জেতাটা হবে ‘ভেরি ভেরি স্পেশাল’।২০০৮ ও ২০১২—স্পেনের টানা দুটি ইউরো জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ইনিয়েস্তা। ২০১০ বিশ্বকাপ তো স্পেন জিতেছে ফাইনালে তাঁর দেওয়া একমাত্র গোলেই। অনন্য এই অনুভূতিগুলো তো আছেই, ইনিয়েস্তাকে আরেকটি বড় সাফল্যের জন্য তৃষ্ণার্ত করে তুলেছে হয়তো অন্য একটি কারণও। স্পেনের ‘সোনালি প্রজন্মের’ অনেকেরই ব্রাজিল বিশ্বকাপটা হবে শেষ বড় টুর্নামেন্ট। ২৮ বছর বয়সী ইনিয়েস্তা হয়তো আরও সামনে তাকানোর সুযোগ পাবেন। কিন্তু কার্লোস পুয়োল, জাভি, ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো, ডেভিড ভিয়ারা? পুয়োল ৩৪ পেরিয়ে গেছেন। জাভিরও ৩২ চলছে। ক্যাসিয়াস, আলোনসো, ভিয়ারাও ৩০ পেরিয়ে হাঁটছেন ক্যারিয়ারের শেষের দিকে। ব্রাজিল বিশ্বকাপটা তাই স্পেনের সোনালি প্রজন্মের জন্য শেষ সুযোগ। ইনিয়েস্তা বলছেন, ‘এটা হবে বিশাল ব্যাপার, যেহেতু এটা হবে ব্রাজিলে। ব্রাজিলের বিশ্বকাপ তো অনন্য। দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয়ের পর আপনি হয়তো ভাববেন, এ নিয়ে আর কোনো ক্ষুধা থাকার কথা নয়, এটা উপহার। আরেকটি শিরোপা এবং অর্জন হবে বিশেষ কিছু।’ ওয়েবসাইট।