ব্রাজিল বিশ্বকাপের যা কিছু প্রথম

এবারের বিশ্বকাপের শুরুটাই হয়েছে নতুন এক রেকর্ড দিয়ে। বল মাঠে

গড়ানোর মাত্র ১১ মিনিটের মাথাতেই বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে করেছেন প্রথম আত্মঘাতী গোল। বিশ্বকাপের ৮৪ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো প্রতিযোগিতা শুরু হয়েছে আত্মঘাতী গোল দিয়ে। আসুন জেনে নেওয়া যাক ব্রাজিল বিশ্বকাপের আরও কিছু প্রথমের কাহিনি...
প্রথম গোল: ১১ মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোল। এবারের ব্যাপারটা একটু অন্য রকম। ইতিহাসে এই প্রথমবারের মতো নিজের জালে বল পাঠিয়ে ‘প্রথম গোলের কৃতিত্ব’ নিচ্ছেন কোনো খেলোয়াড়।
প্রথম ফাউল: এবারের বিশ্বকাপের প্রথম ফাউল করেছেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভেদ্রান কোরলুকা।

প্রথম হলুদ কার্ড: ২৭ মিনিটের মাথায় এবারের বিশ্বকাপের প্রথম হলুদ কার্ডটি দেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
প্রথম কর্নার কিক: এবারের বিশ্বকাপের প্রথম কর্নার কিক নেওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল, ৯ মিনিটের মাথায়।
প্রথম পেনাল্টি: বিশ্বকাপের প্রথম পেনাল্টি কিক এসেছে প্রথম ম্যাচেই। ৭১ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ফ্রেডকে ফাউল করেছিলেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার দেয়ান লোভরেন। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছিলেন নেইমার।